মিয়ানমারে নিহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সেনা বাহিনীর সংঘর্ষে চার সেনা সদস্যসহ অন্তত আটজন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ। গতকাল সোমবার দেশটির বিদ্রোহী ও সীমান্ত রক্ষী বাহিনী এ কথা জানিয়েছে। সাত দশকের জাতিগত বিদ্রোহ অবসানের লক্ষ্যে অং সান সু চির সরকারের সম্মেলনের কয়েক সপ্তাহ পরই এ ঘটনা ঘটল। এর ফলে শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন সরকারের উদ্যোগ পড়তে পারে হুমকির মুখে।
এএফপি