মিয়ানমারে পান্নার খনিতে ভূমিধস, নিহত ৯০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের প্রত্যন্ত এলাকায় এক পান্নার খনিতে ব্যাপক ভূমিধসে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি আজ রোববার এ তথ্য জানিয়েছে।
উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের হাকান্তে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা নিলার মিয়ান বলেন, ‘আমরা গতকাল ৭৯টি এবং আজ ১১টি মরদেহ উদ্ধার করেছি।’
এটি মিয়ানমারের ইতিহাসে অন্যতম ভয়াবহ খনি দুর্ঘটনা বলে বলা হচ্ছে। উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।