মিয়ানমারে ভূমিধসে এখনো অনেকে নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে খনিতে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০৪ জন হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ আছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, হাপাকান্ট এলাকায় মূল্যবান জেড পাথরের খনিতে গত শনিবার ওই ভূমিধস হয়। খনির বিপুল পরিমাণ বর্জ্য ধসে পড়লে দুর্ঘটনা ঘটে।
এ পর্যন্ত ১০৪ জনের লাশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। শতাধিক মানুষ এখনো নিখোঁজ আছেন বলে বলা হচ্ছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
নিখোঁজ থাকা ব্যক্তিদের উদ্ধার করতে জোর অভিযান চলছে।
আরও পড়ুন:
মিয়ানমারে খনিতে ভূমিধসে নিহত ৯০