মিয়ানমারে মনোনয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান দেশটির পার্লামেন্টে সেনাবাহিনীর প্রাপ্য এক-চতুর্থাংশ আসনে মনোনয়ন দিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে সেনাপ্রধান ম্যা অং লাইংয়ের এই মনোনয়নের খবর জানানো হয় গতকাল মঙ্গলবার। দেশটির সাধারণ নির্বাচনের পর এই মনোনয়নকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মিয়ানমারের গ্লোবাল নিউ লাইটের প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশন জাতীয় ও আঞ্চলিক পার্লামেন্টে সেনাসদস্যদের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছে।
রয়টার্স