মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, হতাহতের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিধ্বস্ত বিমানের বিভিন্ন আলামত সংগ্রহ করছেন দুই সেনা কর্মী। ছবি: রয়টার্স
বিধ্বস্ত বিমানের বিভিন্ন আলামত সংগ্রহ করছেন দুই সেনা কর্মী। ছবি: রয়টার্স

মিয়ানমারে আজ বুধবার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির সামরিক বাহিনীর চারজন সদস্যের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দেশটির বিমানবাহিনীর ছোট বিমানটি রাজধানী নেপিডো থেকে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়। বিমানবন্দরের কাছে একটি আবাদি জমিতে বিমানটি বিধ্বস্ত হয়।

যাত্রী পরিবহনের বিমানটিতে পাঁচজন ক্রু ছিলেন। তাঁরা নিয়মিত টহলের দায়িত্বে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশ না করে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, চারজন নিহত হয়েছেন। একজন বেঁচে আছেন বলে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দরের এক কর্মকর্তার ভাষ্য, রানওয়ে ছাড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য, বিমানটি বিধ্বস্তের পর ঘটনাস্থলে শত শত মানুষ জড়ো হয়। কর্মকর্তারা আগুন নেভানোর চেষ্টা চালান। তাঁরা ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান চালান।

মিয়ানমারের রাজধানীতে নেপিডো বিমানবন্দরের কাছে আজ বুধবার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির সামরিক বাহিনীর চারজন সদস্যের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর এক পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করছেন। ছবি: রয়টার্স