মিয়ানমারের ২০ হাজার মানুষ চীন সীমান্তে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীন কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার বলেছে, সেদেশের সীমান্তবর্তী শরণার্থীশিবিরে প্রতিবেশী মিয়ানমারের ২০ হাজারের বেশি মানুষ আশ্রয়ের জন্য ভিড় করেছে।
মিয়ানমারের উত্তরে নিরাপত্তা বাহিনী এবং জাতিগত গোষ্ঠীগুলোর তীব্র লড়াই থেকে প্রাণে বাঁচতে পালিয়ে যাচ্ছে অনেক মানুষ। সাম্প্রতিক কয়েক মাসে সংঘর্ষ এড়াতে চীনের সীমান্ত পাড়ি দিয়েছে মিয়ানমারের হাজার হাজার মানুষ। এতে করে সংখ্যালঘু জাতিগোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে অং সান সুচির লক্ষ্য হুমকির মুখে পড়েছে।
এ সপ্তাহে মিয়ানমারের উত্তর-পূর্বের ৮০ কিলোমিটার দূরের লাউক্কাই শহরে বিদ্রোহীদের হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছে।