মুক্তি পাচ্ছেন শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার সরকার শতাধিক বন্দীকে মুক্তি দিতে যাচ্ছে। এদের মধ্যে অনেকেই রাজনৈতিক কারণে বন্দী হয়েছিলেন। নির্বাচনে জয়ী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল সরকার গঠনের সপ্তাহখানেক আগে ওই বন্দীদের মুক্তি দেওয়ার ঘোষণা এল। মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র জাও তায় তাঁর ফেসবুক পাতায় জানিয়েছেন, মোট ১০২ জন বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগার থেকে ইতিমধ্যেই ২১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। মিয়ানমারের রাজবন্দীদের মুক্তির দাবিতে প্রচার চালিয়ে আসা একটি সংগঠন জানিয়েছে, যাঁদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাঁদের মধ্যে ৫২ জন রাজবন্দী।
বিবিসি