প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়া থেকে মুক্ত হয়ে দণ্ডপ্রাপ্ত দুই মার্কিন গত শনিবার দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপার নিজে ম্যাথিউ টোড মিলার ও কেনেথ বে নামের ওই দুই মার্কিনকে উত্তর কোরিয়া থেকে নিয়ে আসেন। ‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপের’ জন্য উত্তর কোরীয় কর্তৃপক্ষ ২০১২ সালের নভেম্বরে মার্কিন ধর্মপ্রচারক বে কে আটক করে। তাঁকে ১৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর গোয়েন্দাগিরির অভিযোগে গত এপ্রিলে আটক হন মিলার। তাঁকে দেওয়া হয় ছয় বছরের কারাদণ্ড। বিবিসি