মুক্তির সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে প্রায় এক বছর ধরে কারাবন্দী আল-জাজিরার তিন সাংবাদিককে ক্ষমা করার আবেদন বিবেচনা করা হচ্ছে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে কথিত অসত্য সংবাদ প্রচার ও একটি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। বন্দী তিন সাংবাদিক হলেন অস্ট্রেলিয়ার পিটার গ্রেস্ট, মিসরীয়-কানাডীয় মোহাম্মদ ফাদেল ফাহমি এবং মিসরের মোহাম্মদ বাহের। তাঁরা শিগগিরই ছাড়া পাবেন কি না—এ প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট সিসি ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোরকে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মিসরের জাতীয় নিরাপত্তার জন্য সঠিক মনে করলে, তাই করা হবে।’
এএফপি