মুম্বাই হামলার তথ্য জানতেন লাদেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওসামা বিন লাদেন
ওসামা বিন লাদেন

জঙ্গি সংগঠন আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন ২০০৮ সালে মুম্বাই হামলার তথ্য আগেই জানতেন বলে নতুন একটি বইয়ে দাবি করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়।
‘পাকিস্তান’স সিক্রেট ওয়ার অন আল-কায়েদা’ নামের এই বইয়ে দাবি করা হয়েছে, ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে যে ভয়াবহ হামলার ঘটনা ঘটে; সে সম্পর্কে আগে থেকেই জানতেন লাদেন। বইটির সম্পাদক অনুসন্ধানী সাংবাদিক ও ডন নিউজের সাবেক প্রতিনিধি আজাজ সৈয়দ।
বইয়ের বরাত দিয়ে পাকিস্তানের ডন পত্রিকার খবরে বলা হয়েছে, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধভাবের সুযোগ নিয়ে লাদেন পাকিস্তানে একটি আল-কায়েদা রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
মুম্বাই হামলায় ১৬৬ জন নিহত হয়। লস্কর-ই-তৈয়বার ১০ অস্ত্রধারী পাকিস্তান থেকে ভারতে ঢুকে ওই হামলা চালায়। এদের মধ্যে আজমল কাসাব নামের একজনকে আটক করা হয়। আদালত কাসাবের মৃত্যুদণ্ড দিলে তা কার্যকর করা হয়।
আর ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর সদস্যদের হাতে লাদেনের মৃত্যু হয়। লাদেনকে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ কয়েকটি স্থাপনায় হামলায় ব্যাপক প্রাণহানির জন্য প্রধান অভিযুক্ত করা হয়।