মুম্বাইয়ে নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার বালিতে গ্রেপ্তার হওয়া ভারতের কুখ্যাত অপরাধী ছোটা রাজনকে দেশে ফিরিয়ে আনার পর প্রথমে মুম্বাইয়ে রাখা হবে। গতকাল মঙ্গলবার রাতেই তাঁকে দেশে ফিরিয়ে আনার কথা ছিল বলে জানিয়েছে মহারাষ্ট্র রাজ্য সরকার। ইন্টারপোলের সহায়তায় রাজনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তাঁকে প্রথমে কোথায় নেওয়া হবে, তা এত দিন নিশ্চিত করা না হলেও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ বলেছেন মুম্বাইয়ের কথা। দিল্লিতে নেওয়া হলে অপেক্ষাকৃত নিরাপদ বোধ করবেন কি না—বালিতে এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে রাজন বলেন, ‘দাউদের ভয়ে আমি ভীত নই।...দাউদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’
এনডিটিভি