প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটি মামলায় গতকাল শনিবার মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় তথ্য পাচারের অভিযোগে তাঁকে এ সাজা দেওয়া হয়। এ মামলায় আরও ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কৌঁসুলিরা বলেছেন, মুরসি ও তাঁর সহযোগীরা কাতারের গোয়েন্দাদের কাছে রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্য পাচার করেছেন। ২০১৩ সালে মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে দেশটির তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বে উৎখাত করা হয়। এরপর থেকে আটক মুরসির বিরুদ্ধে কারাগার থেকে পালানোর জন্য মৃত্যুদণ্ডসহ তিনটি মামলায় সাজা হয়েছে।
রয়টার্স