মুরসির সাজা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরান, কাতার ও অন্যান্য দেশের পক্ষে ‘গুপ্তচরবৃত্তির’ দায়ে মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে দেওয়া সাজা স্থগিত করেছেন দেশটির আদালত। আদালত গতকাল শনিবার নিজের দেওয়া রায় আগামী ৭ মে পর্যন্ত স্থগিত করেছেন বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার জন্য। মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মুরসি ২০১৩ সালে ক্ষমতাচ্যুত হন। ২০১৫ সালে তাঁর বিরুদ্ধে কাতারের কাছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচার এবং ইরান, হামাস ও হিজবুল্লাহর পক্ষে ‘গুপ্তচরবৃত্তির’ দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আদালত। এই সাজা বলবৎ থাকলে মুরসির বিরুদ্ধে চারটি অভিযোগে সাজা দেওয়া হবে। এর আগে তিনটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ও ২০ বছরের জেল দিয়েছেন আদালত।
এএফপি