প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ২০১২ সালে মিসরে বিক্ষোভের সময় আন্দোলনকারীদের হত্যার দায়ে মুরসির বিরুদ্ধে এটাই প্রথম চূড়ান্ত রায়। গতকাল শনিবার দেশটির বিচার বিভাগীয় একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে মুরসির বিরুদ্ধে এই সাজার বিষয়টি নিশ্চিত করেছে। মুরসি মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট। তবে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো তথ্য পাচার, মিসরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ফিলিস্তিনের হামাসের সঙ্গে ষড়যন্ত্র করা এবং ২০১১ সালে হোসনি মোবারকবিরোধী অভ্যুত্থানের সময় কারাগার ভেঙে বন্দীদের পালিয়ে যাওয়ার সঙ্গে সম্পৃক্ততা।