মুরাকামির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আগ্রাসন ও ফুকুশিমা পারমাণবিক প্রকল্পে বিপর্যয়ের মতো ঘটনার দায় উপেক্ষা করেছে জাপান। গতকাল সোমবার মাইনিচি শিমবুন পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে দেশটির নন্দিত কথাশিল্পী হারুকি মুরাকামি এই মন্তব্য করেন। তিনি বলেন, ১৯৪৫ সালের বিশ্বযুদ্ধের শেষে এবং ২০১১ সালে ফুকুশিমা দাইচি পারমাণবিক প্রকল্পে বিপর্যয়ের প্রকৃত দায়িত্ব কেউ নেয়নি। যুদ্ধ শেষে এমন সিদ্ধান্ত টানা হয় যে কোনো পক্ষই ভুল করেনি। জাপানিরা বরং নিজেদের ওই যুদ্ধের ভুক্তভোগী গণ্য করে।
এএফপি