মুসলমানেরা স্বায়ত্তশাসন পেতে যাচ্ছে ফিলিপাইনে
ফিলিপাইনে মুসলমানদের জন্য আলাদা একটি স্বায়ত্তশাসিত এলাকা ঘোষিত হতে যাচ্ছে। প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো দেশটির কংগ্রেসকে মুসলমানের জন্য স্বায়ত্তশাসিত একটি এলাকা ঘোষণার জন্য দ্রুত একটি আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন।
পাঁচ দশকের সহিংসতার অবসান ঘটাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। দুপক্ষের সম্মতিতে গত মার্চে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দীর্ঘদিনের সহিংসতায় দেশটির এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিহত, ২০ লাখ লোক শরণার্থীতে পরিণত এবং উন্নয়ন কার্যত বন্ধ হয়ে যায়।
অ্যাকুইনো চান যেকোনোভাবে হোক তার মেয়াদকালে অর্থাত্ ২০১৬ সালের মধ্যে এটি সম্পন্ন হোক।
অ্যাকুইনো বলেন, ‘আমরা কংগ্রেসকে বলেছি... দ্রুততম সময়ের মধ্যেই যেন বিলটি পাস করা হয়।’
তিনি ‘আমরা যদি এখনই এ আইনটা করতে পারি, আমাদের মোরো ভাইদের প্রস্তুত হবার জন্য পর্যাপ্ত সময় দিতে পারব। এর ফলে ব্যাংসামোরো এলাকার পরিচালনার জন্য দক্ষ প্রশাসক হয়ে উঠতে পারবে তারা।’