প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোমা হামলায় ক্ষতিগ্রস্ত থাইল্যান্ডের ব্যাংককের ইরাওয়ান মন্দিরের ব্রহ্মা মূর্তিটি মেরামত করা হয়েছে। নতুন করে এ হিন্দু দেবতার মূর্তিটি উন্মোচন করা হয় গতকাল শুক্রবার। এ সময় সংস্কৃতিমন্ত্রী ভিরা রজপজচানারাত বলেন, থাই জনগণ এবং পর্যটকদের বিশ্বাস ও মনোবল ফিরিয়ে আনতে এই উদ্যোগ সহায়তা করবে। ইরাওয়ান মন্দির থাই বৌদ্ধদের কাছেও পবিত্র হিসেবে বিবেচিত। এটি দর্শনার্থীদের কাছেও একটি আকর্ষণীয় স্থান। এই মন্দিরে গত ১৭ আগস্ট ভয়াবহ বোমা হামলায় ১৭ জনের প্রাণহানি ঘটে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয় ব্রহ্মা মূর্তিটির থুতনিসহ অন্তত ১২টি অংশ। পরে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের চারুকলা বিভাগ তা মেরামত করে। বিবিসি