মৃতের সংখ্যা ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ঝেজিয়াং প্রদেশে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৫-এ দাঁড়িয়েছে। নিখোঁজ আছেন ১২ জন। দেশটির দুই হাজারের বেশি উদ্ধারকারী জীবিত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে গত শুক্রবার রাতে ভূমিধসের সৃষ্টি হয়। এতে ওই প্রদেশের লাইডং গ্রামের ৩০টি ঘর মাটির নিচে চাপা পড়ে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এখনো ১২ জন নিখোঁজ রয়েছেন। প্রবল বৃষ্টিপাতের কারণে গ্রামের বিভিন্ন অংশ প্লাবিত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, এ পর্যন্ত একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।
বিবিসি