মৃতের সংখ্যা ৩৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য শ্রীলঙ্কার চা উৎপাদনকারী এলাকায় গত বুধবারের ভূমিধসে মৃতের প্রকৃত সংখ্যা ৩৮ জন। যদিও প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, এ সংখ্যা তিন শতাধিক হতে পারে। গতকাল শনিবার পুলিশের মুখপাত্র অজিত রোহানা এ কথা বলেন। তিনি বলেন, ‘ভূমিধসের ঘটনায় নিখোঁজ বা মৃত মানুষের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি, এ সংখ্যা ৩৮।’ মুখপাত্র আরও বলেন, প্রাথমিকভাবে যাঁদের নিখোঁজ বলে ধারণা করা হয়েছিল, তাঁদের অধিকাংশই দুর্ঘটনার সময় আসলে বাড়িতে ছিলেন না।
এএফপি