প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের লুদিয়ান কাউন্টিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪০৭ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে ৮০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত এবং এক লাখ ২৪ হাজার ঘরবাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকারীরা গতকাল মঙ্গলবারও সেখানে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তৎপরতা চালান। রোববারের ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ১। গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ইউনানে গত ১৪ বছরের মধ্যে এটাই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
এএফপি