মৃতের সংখ্যা ৬০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯-এ দাঁড়িয়েছে। দেশটির বেসামরিক-বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল বুধবার এ কথা জানানো হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ওয়েবসাইটে আশঙ্কা প্রকাশ করা হয়। মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পে প্রায় আড়াই হাজার মানুষ আহত হয়েছে। দুই লাখ ৩০ হাজার মানুষকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ৮০ হাজার বাড়িঘর বিধ্বস্ত বা আংশিক ধ্বংস গেছে। উদ্ধারকারীরা এখনো তৎপরতা চালিয়ে যাচ্ছেন। চীনের ইউনান প্রদেশের লুদিয়ান কাউন্টিতে গত রোববার ওই ভূমিকম্প হয়। এএফপি