প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে গত বছরের ‘সন্ত্রাসী হামলা’ ও ‘আত্মঘাতী গাড়ি দুর্ঘটনার’ পরিকল্পনায় জড়িত থাকার অপরাধে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া গতকাল রোববার এ খবর প্রকাশ করেছে। সিনহুয়া জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুসলিম-অধ্যুষিত অঞ্চল শিনজিয়াংয়ে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি হামলাসহ বেশ কয়েকটি ঘটনায় ওই আটজন জড়িত ছিলেন। সাজাপ্রাপ্ত হুসেইন গুজুর, ইউসুপ ওয়ের্নিয়াস ও ইউসুপ এহমেত নামের তিনজনকে ‘রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আজীবন নিষিদ্ধ’ করা হয়েছিল। কর্তৃপক্ষের অভিযোগ, তাঁরা ‘সন্ত্রাসী হামলার পরিকল্পনা’ করেছিলেন।
এএফপি