মৃত্যুদণ্ড স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের আদালত ব্যভিচারের দায়ে পাথর মেরে যে শ্রীলঙ্কান নারীর মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দিয়েছিলেন, সেই রায় স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁর পুনর্বিচারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী হর্ষ ডি সিলভা গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টকে এ কথা জানান। তিনি জানান, শ্রীলঙ্কা সৌদি কর্তৃপক্ষকে ওই নারীর পুনর্বিচারের আবেদন জানানোর পর সৌদি আরব এই সিদ্ধান্ত নিয়েছে। এটিকে তিনি শ্রীলঙ্কার ‘বড় বিজয়’ বলে উল্লেখ করেছেন। গত আগস্টে দুই সন্তানের জননী ৪৫ বছর বয়সী ওই নারী এবং শ্রীলঙ্কার অবিবাহিত এক পুরুষ ব্যক্তিকে বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক স্থাপনের জন্য দোষী সাব্যস্ত করা হয়। বিচারে ওই নারীকে পাথর ছুড়ে মারার এবং তাঁর পুরুষ সঙ্গীকে ১০০ দোররা মারার রায় হয়।
এএফপি