মেসেজে সাড়া না দেওয়ায় স্ত্রীকে তালাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হোয়াটসঅ্যাপ মেসেজ’ অবজ্ঞা করার অভিযোগে সৌদি আরবের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে তালাক দিয়েছেন।
গতকাল সোমবার বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে ওই নারী বিরামহীনভাবে চ্যাট করায় ব্যস্ত থাকতেন। এ কারণে তাঁর স্বামী ক্ষুব্ধ ছিলেন।
স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রী ঘরের কাজকর্ম ও সন্তানের দেখভাল না করে অধিকাংশ সময় মুঠোফোনে মগ্ন থাকতেন। এমনকি তাঁর (স্বামী) পাঠানো বার্তার উত্তর দিতেন না বা প্রাপ্তিস্বীকার করতেন না।
কারণ জানতে চাইলে স্ত্রী বলতেন, বন্ধুদের সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিলেন তিনি।
স্বামীর দাবি, তাঁর স্ত্রী বন্ধুদের বার্তার উত্তর দিতে খুব ব্যস্ত সময় কাটাতেন। এই অবস্থা কাটিয়ে উঠতে সব চেষ্টাই করেছেন তিনি। কিন্তু শেষমেশ ব্যর্থ হয়েছেন।
স্বামী বলেন, ‘আমি তাকে (স্ত্রী) হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছি। কিন্তু সে তার উত্তর বা প্রাপ্তিস্বীকার পর্যন্ত করেনি।’