প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠী তালেবানের নেতা মোল্লা মনসুরের অবস্থা সম্পর্কে পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি দায়িত্ব গ্রহণকারী মনসুর অন্তর্দ্বন্দ্বে নিহত কিংবা আহত হয়েছেন—এ মর্মে বুধবার প্রথম খবর ছড়িয়ে পড়ার পর তালেবান গতকাল বৃহস্পতিবার তা জোরের সঙ্গে অস্বীকার করে। আফগান সরকারের কয়েকজন কর্মকর্তা বুধবার দাবি করেন, পাকিস্তানের কোয়েটা নগরের উপকণ্ঠে কমান্ডারদের সঙ্গে উত্তপ্ত বৈঠকের সময় একপর্যায়ে গুলিবিদ্ধ হন মনসুর। তাৎক্ষণিকভাবে এ খবরের সত্যতা নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। অতীতে তালেবানের শীর্ষসহ বিভিন্ন নেতার এ ধরনের হতাহত হওয়ার খবর পরে মিথ্যা প্রমাণিত হয়েছে।
নিউইয়র্ক টাইমস