মৌমাছির কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌমাছির কারণে ইন্দোনেশিয়ার বিমান সংস্থা গারুদার একটি ফ্লাইটের চার ঘণ্টা দেরি হয়েছে। একটি মৌমাছি বিমানটির গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশে ঢুকে পড়ে। এতে করে বিমানের নিয়ন্ত্রণ নিয়ে সমস্যার সৃষ্টি হয়। গারুদা জানায়, গত মঙ্গলবার সকালে জাকার্তার উদ্দেশে দেশটির পশ্চিমাঞ্চলীয় দ্বীপ সুমাত্রা থেকে ১৫৬ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৩৭ বিমানটির উড্ডয়নের কথা ছিল। নিয়ন্ত্রণ নিয়ে সমস্যা দেখা দেওয়ার পর বিমানটির চালক উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। এক বিবৃতিতে বিমান সংস্থার মুখপাত্র বেনি বুতারবুতা বলেন, তদন্তে দেখা গেছে, ‘পিটোট টিউব’-এ একটি পতঙ্গ ঢুকে পড়ায় বিমানটির বৈদ্যুতিক ইঞ্জিন নিয়ন্ত্রণে যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়। নিরাপত্তার কথা বিবেচনা করে গারুদা ইন্দোনেশিয়া ফ্লাইটটি দেরিতে ছাড়ার সিদ্ধান্ত নেয়। ওই বিমান সংস্থার আরেক কর্মকর্তা পতঙ্গটি মৌমাছি বলে নিশ্চিত করেছেন। এএফপি