প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালেবান নেতা মোল্লা ওমর আফগানিস্তানে ১৩ বছরব্যাপী যুদ্ধের ইতি টানার লক্ষ্যে সম্প্রতি গৃহীত শান্তি আলোচনাকে ‘বৈধ’ বলে স্বাগত জানিয়েছেন। গতকাল বুধবার তালেবানের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। মোল্লা ওমর বিষয়টি নিয়ে এই প্রথম কোনো মন্তব্য করলেন। তাঁর সমর্থন শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে সংশয় দূর করবে বলে বিশ্লেষকেরা মনে করছেন। আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা গত সপ্তাহে তালেবান নেতাদের সঙ্গে পাকিস্তানের মারি শহরে আলোচনায় বসেন। দীর্ঘ রক্তক্ষয়ী লড়াই বন্ধ করার লক্ষ্যে জঙ্গি এ বিদ্রোহীদের সঙ্গে আফগান সরকারের এটিই প্রথম মুখোমুখি আলোচনা। শিগগিরই তাঁরা আবার আলোচনায় বসতে রাজি হয়েছেন। তবে তালেবান বাহিনীর অনেকে ওই আলোচনার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এএফপি