মৌসুমে প্রথম এভারেস্ট চূড়ায় ছয় ভারতীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের পর্বতারোহণ মৌসুমের প্রথমবার এভারেস্ট চূড়ায় উঠেছেন ছয় ভারতীয়। গতকাল শনিবার সকালে তারা বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গে ওঠেন।
অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান ট্র্যান্সেন্ড অ্যাডভেঞ্চার্সের সতীশ কুমার এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দলের বেশ কয়েকজন নিতান্ত দরিদ্র শ্রেণির মানুষ। অন্ধ্র প্রদেশের রাজ্য সরকার তাদের অভিযানের ব্যয় বহন করে। চূড়ায় প্রথম ওঠা অভিযাত্রীর নাম নাগারাজু সুন্দারানা। তাঁর বাবা-মা দিনমজুর। এরপর যিনি ওঠেন সেই সত্যরাউ একজন জেলের ছেলে। দলটিতে মোট সদস্য ছিল ২৩ জন। এর মধ্যে ১৯ জনের ব্যয় বহন করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। তাঁদের বয়স ১৯ থেকে ২৯ বছরের মধ্যে। এরা দেড় বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছিলেন বলে জানান দলনেতা শেখর বাবু।