ম্যানিলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইন কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন ধারাবাহিকের ‘কঠোর সমালোচনা’ করেছে। ‘ম্যাডাম সেক্রেটারি’ নামের ওই অনুষ্ঠানে দেখা যায়, একজন কাল্পনিক ফিলিপাইনি প্রেসিডেন্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কের লক্ষ্যে অগ্রসর হচ্ছেন। প্রেসিডেন্টকে এভাবে উপস্থাপনকে অবমাননাকর আখ্যা দিয়ে গতকাল মঙ্গলবার প্রতিবাদ জানিয়েছে ফিলিপাইন। ওয়াশিংটনের ফিলিপাইন দূতাবাস এক বিবৃতিতে জানায়, তারা এ বিষয়ে সংশোধনমূলক ব্যবস্থা নিতে ওই অনুষ্ঠানের প্রযোজক সিবিএস নেটওয়ার্ককে চিঠি দিয়েছে। অনুষ্ঠানটির বিজ্ঞাপনে ফিলিপাইনি প্রেসিডেন্টের কাল্পনিক নাম ব্যবহার করা হলেও এতে বর্তমান ঘটনাবলির ছায়া আছে।