যাতায়াতে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বাসিন্দাদের হংকংয়ে অবাধ যাতায়াতের ওপর সীমাবদ্ধতা আরোপ করেছে বেইজিং। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ কথা বলা হয়েছে। বাচ্চাদের গুঁড়া দুধ থেকে শুরু করে আইফোনসহ সব ধরনের পণ্য অল্প কর দিয়ে কেনার সুবিধা নিতে চীনের বাসিন্দারা হংকংয়ে গিয়ে থাকেন। নতুন করে বিধিনিষেধ করার ফলে চীনের বাসিন্দারা এখন সপ্তাহে একবার হংকংয়ে যেতে পারবেন এবং এক সপ্তাহের বেশি থাকতে পারবেন না। ২০১৪ সালে চীনের মূল ভূখণ্ড থাকে প্রায় পাঁচ কোটি লোক হংকংয়ে যান।
এএফপি