প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিচ্ছিন্নতাবাদ’ প্রচারের দায়ে চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের বিশিষ্ট পণ্ডিত ইলহাম তোতির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকির একটি আদালত গতকাল মঙ্গলবার এ রায় দেন। সাবেক অধ্যাপক এবং সংখ্যালঘু অধিকার কর্মী তোতি ওই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। শিনজিয়াং অঞ্চলে মুসলিম উইঘুর সম্প্রদায়ের প্রায় এক কোটি মানুষের বাস। সেখানে স্বাধীনতার দাবিতে সশস্ত্র জঙ্গি আন্দোলন গড়ে উঠছে বলে বেইজিং অভিযোগ করছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, উইঘুরদের ধর্ম ও সংস্কৃতির ওপর সরকারি দমন-পীড়নের কারণেই শিনজিয়াংয়ে সহিংসতা হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন তোতিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।
এএফপি