যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সাবেক নিরাপত্তাপ্রধান ঝু ইয়ংকাংকে গোপন বিচারের পর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একসময়ের ব্যাপক প্রভাবশালী এ কর্মকর্তা ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে। চীনে সাম্প্রতিক সময়ে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত সাবেক শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ইয়ংকাং সবচেয়ে জ্যেষ্ঠ। বর্তমানে ৭২ বছর বয়সী এই রাজনীতিক ২০১২ সালে অবসর নেন। অবসর নেওয়ার এক বছর পর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জোরদার দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে বিচারের মুখোমুখি হতে হয় ইয়ংকাংকে। ক্ষমতাসীন দল চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন ইয়ংকাং।
এএফপি