প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে সাড়া দিলেন না সৌদি আরবের নতুন বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। ক্যাম্প ডেভিডে আয়োজিত এক সম্মেলনে যোগ দেওয়ার জন্য ওবামা উপসাগরীয় অঞ্চলের ছয়জন বাদশা, আমির ও সুলতানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাস গত রোববার জানায়, বাদশা সালমানের পরিবর্তে সৌদি আরবের প্রতিনিধি হিসেবে ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ওই সম্মেলনে যোগ দেবেন। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে মাত্র দুজন রাষ্ট্রপ্রধান উপস্থিত হতে পারেন।
এএফপি