অবশেষে দেশ ছাড়লেন নাশিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাশিদ
মোহাম্মদ নাশিদ

নানা নাটকীয়তার পর গতকাল সোমবার চিকিৎসার জন্য যুক্তরাজ্যে রওনা দিয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। দেশটির সরকার শেষ মুহূর্তে শর্ত জুড়ে দেওয়ায় তাঁর যাওয়া এক দিন বিলম্বিত হয়। খবর এএফপির।

নাশিদের অন্যতম আইনজীবী জ্যারেড জেনসার বলেন, শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটে তিনি কলম্বো যাবেন। সেখান থেকে যুক্তরাজ্য। রওনা দেওয়ার আগে তিনি বিমানবন্দরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে টেলিফোনে কথা বলেন।

আন্তর্জাতিক চাপের মুখে মালদ্বীপের সরকার শনিবার ৩০ দিনের জন্য নাশিদকে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেয়। কিন্তু পরে শর্ত দেয়, নাশিদের পরিবারের যেকোনো একজনকে দেশে থাকতে হবে। নাশিদ না ফিরলে ​ওই সদস্যের বিরুদ্ধে মামলা করা হবে এবং সাজা দেওয়া হবে। নাশিদ এই শর্ত মেনে বিদেশে যেতে নারাজ ছিলেন।