যুক্তরাষ্ট্র কবরস্থান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রকে ‘মানবাধিকারের কবরস্থান’ বলে সমালোচনা করেছে উত্তর কোরিয়া। মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হওয়ার সমালোচনা করতে গিয়ে এই মন্তব্য করেছে পিয়ংইয়ং। পিয়ংইয়ং অন্যদের সমালোচনা না করে নিজ দেশের সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, যুক্তরাষ্ট্র শুধু মানবাধিকার লঙ্ঘন করতেই চায়। দেশটিতে বর্ণবৈষম্য প্রকট। এএফপি