যুক্তরাষ্ট্রকে সতর্ক করল বেইজিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’ প্রচেষ্টার কড়া নিন্দা জানিয়েছে চীন। বেইজিং গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে। ওই সাগরে চীনের কৃত্রিম দ্বীপগুলোর কাছে যুক্তরাষ্ট্র শিগগিরই যুদ্ধজাহাজ পাঠাবে, ওয়াশিংটনের এমন ইঙ্গিতের পর এই সতর্কবাণী এল। খবর এএফপির।
দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাকেই নিজেদের মনে করে থাকে চীন। কিন্তু প্রতিবেশী কয়েকটি দেশও এর কিছু অংশের মালিকানার দাবিদার। বেইজিং ওই সাগরের কিছু প্রবাল দীপে বালি ফেলে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে, এমন খবর জানাজানি হওয়ার পর থেকেই উত্তেজনা চলে আসছে। যুক্তরাষ্ট্র মনে করে, চীনের ওই পদক্ষেপের কারণে সেখানে স্বাধীনভাবে নৌ চলাচলের বিষয়টি হুমকিতে পড়েছে।