যুক্তরাষ্ট্রের অনুসারী নই: দুতার্তে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের ‘অনুসারী’ নন। যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য তিনি কিছু করবেন না। নিজের মতো করেই দেশ চালাবেন। পাশাপাশি তিনি প্রতিবেশী চীনের সঙ্গে যেকোনো বিরোধ এড়িয়ে চলবেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর লাওসে প্রথম বিদেশ সফর সেরে দেশে ফিরে গতকাল শনিবার কথাগুলো বলেন দুতার্তে। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের অনুসারী নই। আমার কাছে সবার আগে ফিলিপাইনের মানুষ।’ দুতার্তে বলেন, ফিলিপাইনের একটি স্বতন্ত্র বৈদেশিক নীতি থাকবে। আমি আবার বলছি, ফিলিপাইনের একটি স্বতন্ত্র বৈদেশিক নীতি থাকবে।’