যুক্তরাষ্ট্রের 'প্রতারণা' নিয়ে সাবধান থাকার আহ্বান খামেনির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরমাণু চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ‘প্রতারণা’ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট হাসান রুহানিকে গত সোমবার দেওয়া এক চিঠিতে এ সতর্কতার বিষয়টি উল্লেখ করেন তিনি। গতকাল মঙ্গলবার চিঠিটি প্রকাশ করে বার্তা সংস্থা ইরনা। খবর এএফপির।
জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্বের পরাশক্তিগুলোর সঙ্গে ইরানের ঐতিহাসিক পরমাণু চুক্তির পর এ বিষয়ে এই প্রথম মুখ খুললেন খামেনি। ওই চিঠিতে খামেনি লিখেছেন, উদ্ধত দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতারণা ও চুক্তি ভঙ্গের সমূহ সম্ভাবনার বিষয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
খামেনি চুক্তির পর ইরানের ওপর চাপানো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তবে তিনি বলেন, দেশের অর্থনীতি এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার পর্যাপ্ত নয়।