যুদ্ধবিমান ভূপাতিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। পাঁচ দিনের মানবিক যুদ্ধবিরতির আশা সামনে রেখে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করার মধ্যে বিদ্রোহীরা এ দাবি করল। একই সময়ে মরক্কো জানিয়েছে, হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া তাদের একটি যুদ্ধবিমান চালকসহ নিখোঁজ হয়েছে। বিমানটির সন্ধান চলছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্ধৃতি দিয়ে মরক্কোর রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমএপির খবরে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় বিকেল ছয়টায় এফ-১৬ যুদ্ধবিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এএফপি