যুদ্ধবিরতিতে আগ্রহী আসাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আসন্ন শান্তি আলোচনায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া ও সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্যই যুদ্ধবিরতি কার্যকর করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। বাশার বলেছেন, ‘আমি মনে করি, তাঁরা অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর দিকে মনোযোগ দেবেন।’ আগামী সপ্তাহে কাজাখস্তানের রাজধানী আসতানায় সিরিয়ার যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। দেশটির কয়েকটি সশস্ত্র বিরোধী গোষ্ঠী এরই মধ্যে ওই আলোচনায় যোগ দেবে বলে জানিয়েছে।