যুদ্ধাপরাধী আইসক্রিম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭০ তম বার্ষিকী উপলক্ষে চীনের একটি প্রতিষ্ঠান ‘যুদ্ধাপরাধী আইসক্রিম’ নামে একটি আইসক্রিম বানিয়েছে। এটি বানানো হয়েছে বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জেনারেল হিদেকি তোজোর মুখের আদলে। ছবি: এএফপি
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭০ তম বার্ষিকী উপলক্ষে চীনের একটি প্রতিষ্ঠান ‘যুদ্ধাপরাধী আইসক্রিম’ নামে একটি আইসক্রিম বানিয়েছে। এটি বানানো হয়েছে বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জেনারেল হিদেকি তোজোর মুখের আদলে। ছবি: এএফপি

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭০তম বার্ষিকী উপলক্ষে চীনের একটি প্রতিষ্ঠান বিশেষ ধরনের আইসক্রিম তৈরি করেছে। যার নাম দেওয়া হয়েছে, ‘যুদ্ধাপরাধী আইসক্রিম’। চায়না ডেইলির বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে গতকাল বুধবার এ কথা জানানো হয়।
যুদ্ধাপরাধীর মুখ হিসেবে আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি বেছে নিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জেনারেল হিদেকি তোজোকে। তাঁর মুখের আদলেই বানানো হয়েছে আইসক্রিমটি।
জাপানের বিরুদ্ধে চীনের ওই যুদ্ধ জয়ের ৭০তম বার্ষিকী স্মরণীয় করে রাখতে আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির এই আয়োজন। সাংহাই-কেন্দ্রিক এই প্রতিষ্ঠানটি চাইছে, অন্তত ১০ হাজার চীনা নাগরিক যেন বিশেষ আইসক্রিমটি খেতে পারে। থ্রি-ডি প্রিন্ট করা এই আইসক্রিম দামেও বেশ সস্তা, মাত্র ৩০ ইউয়ান।
এই আইসক্রিমটি নিয়ে চীনের সামাজিক যোগযোগ মাধ্যমে সমালোচনা আছে। কয়েকজনের বক্তব্য, এভাবে আইসক্রিম বানিয়ে বিপণন করাটা বিকৃত রুচির পরিচয়।
তোজো ১৯৪১ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। পরে তিনি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হন এবং ১৯৪৮ সালের ডিসেম্বরে তাঁর ফাঁসির দণ্ড কার্যকর হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০তম বার্ষিকীতে আজ বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে অভূতপূর্ব এক সামরিক কুচকাওয়াজ ও প্রদর্শনীর আয়োজন করা হয়।