প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের তদন্ত দলের প্রধান পাওলো পিনহেইরো বলেছেন, সিরিয়ায় সন্দেভাজন যুদ্ধাপরাধীর তালিকায় শিয়াপন্থী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএল) সদস্যদের নাম যুক্ত হতে পারে। তাঁদের বিরুদ্ধে গণহত্যা ও নৃশংসতার যে খবর পাওয়া যাচ্ছে, তাতে তাঁদের নাম এই তালিকায় উঠতেই পারে। তিনি জানান, সিরিয়ায় তিন বছরের বেশি সময় ধরে চলা লড়াইয়ে সরকারপক্ষ ও বিদ্রোহী—দুই পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের মতো নৃশংসতা ঘটানোর তথ্য মিলেছে। এর জবাবদিহি নিশ্চিত করা না গেলে তারা এটা করতেই থাকবে। বিবিসি।