প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে নিউজিল্যান্ডের বিশেষ বাহিনীর সদস্যরা যুদ্ধাপরাধ করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তার তদন্ত হবে না বলে গতকাল সোমবার জানিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট বিল ইংলিশ। নিকি হ্যাগার ও জন স্টিফেনসন নামের দুই অনুসন্ধানী সাংবাদিক গত মাসে প্রকাশিত হিট অ্যান্ড রান বইয়ে অভিযোগ করেন, ২০১০ সালে নিউজিল্যান্ডের এক সেনার মৃত্যুর পর বিশেষ বাহিনী আফগানিস্তানে ‘প্রতিশোধমূলক অভিযান’ চালায়। গোয়েন্দা তথ্যের ভুলের কারণে অভিযানে তিন বছর বয়সী একটি শিশুসহ ছয় বেসামরিক নাগরিক নিহত হন। কিন্তু সেনাবাহিনী ও সরকার ওই অভিযানের ব্যর্থতা আড়াল করে নয় বিদ্রোহীর মৃত্যুর খবর প্রচার করে।
এএফপি