যুদ্ধাপরাধের তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের কাজ আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশটির নতুন সরকার গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। শ্রীলঙ্কায় কয়েক দশক ধরে চলা তামিল বিচ্ছিন্নতাবাদী লড়াইয়ের সময় ব্যাপক নৃশংসতার অভিযোগ তদন্তের জন্য আন্তর্জাতিক চাপ রয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলা সামারাবিরা বলেন, যুদ্ধের শেষ পর্যায়ে বিভিন্ন ধরনের নির্যাতনের অভিযোগগুলো স্থানীয়ভাবে তদন্তের কাজ সেপ্টেম্বরের মধ্যেই শুরু হবে। এ সময় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আগামী অধিবেশন অনুষ্ঠিত হবে। বিচ্ছিন্নতাবাদী তামিল বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ে ১৯৭২ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত হয়।
এএফপি