প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তান ও পাকিস্তানে বার্তা সংস্থা রয়টার্সের ব্যুরোপ্রধান মারিয়া গোলোভনিনা গতকাল সোমবার মারা গেছেন। সাহস, ধৈর্য ও পেশাদারির জন্য তাঁর খ্যাতি ছিল। মাত্র ৩৪ বছর বয়সে তাঁর মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে ইসলামাবাদের পুলিশ। রয়টার্সের এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল ইসলামাবাদে নিজ কার্যালয়ে দায়িত্বরত অবস্থায় অচেতন হয়ে পড়েন গোলোভনিনা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁর জীবন বাঁচাতে পারেননি। বৈদেশিক সংবাদদাতা হিসেবে ২০০১ সালে তিনি রয়টার্সে যোগ দেন। লন্ডন, সিঙ্গাপুর, মস্কো, বাগদাদসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন তিনি। রয়টার্স