প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার রাকা থেকে ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে দেওয়া সময়ের ব্যাপার মাত্র। দুই মাসের মধ্যে তাদের হটিয়ে দেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন এক শীর্ষস্থানীয় কুর্দি সামরিক কর্মকর্তা। নওরোজ আহমেদ নামে এই কুর্দি কমান্ডার বলেছেন, যুদ্ধ শেষ দিকে চলে আসার সামনের দিনগুলোতে এই তীব্রতাও বেশি হবে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস নামে এই বাহিনীকে সহায়তা করছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।
২০১৫ সালের পর থেকে সিরিয়া এবং ইরাকের বিভিন্ন শহর থেকে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে আইএস। সর্বশেষ ইরাকের মসুলে তারা দেশটির সেনাবাহিনীর কাছে পরাজিত হয়েছে।
একদিকে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা, অন্যদিকে রাশিয়ার সমর্থনপুষ্ট সিরিয়ান আর্মির আক্রমণ। সব মিলিয়ে কোণঠাসা আইএস ধীরে ধীরে রাকা থেকে পিছু হটছে। রাকা থেকে সরে ফোরাত নদীর তীরে নিজেদের নিয়ন্ত্রিত এলাকার দিকে সরে যাচ্ছে।