প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএসের কথিত রাজধানী সিরিয়ার রাকা শহরটি পুনর্দখলে সহায়তা করতে আরও ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। বাহরাইনে অনুষ্ঠিত এক বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ে মন্তব্য করতে গিয়ে গতকাল শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বলেছেন, এ দলে স্পেশাল ফোর্সের প্রশিক্ষক, উপদেষ্টা ও বোমা নিষ্ক্রিয়করণ দল থাকবে। সিরিয়ায় ৩০০ মার্কিন সেনার যে দলটি এখন কাজ করছে, সেটিতে যোগ দেবেন এসব সেনা। এরা স্থানীয় সেনাদের প্রশিক্ষণ দেবেন এবং অভিযানে প্রয়োজনীয় সহায়তা করবেন। গত মাসে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি ও আরব যোদ্ধাদের একটি জোট রাকা দখলে অভিযান শুরু করার কথা জানিয়েছিল।