রাকার নিয়ন্ত্রণ হারাল আইএস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ার কুর্দি বাহিনী ও আরব যোদ্ধারা বলেছে, তারা মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের কথিত রাজধানী রাকার দখল নিয়েছে। সিরিয়ার এই শহর দখলের পরই মঙ্গলবার রাকার স্টেডিয়ামে পতাকা উড়িয়েছে যুক্তরাষ্ট্র-সমর্থিত যোদ্ধারা।
সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) মুখপাত্র তালাল সেল্লো বলেন, পাঁচ মাসের যুদ্ধ শেষ। রাকা পুনর্দখল হয়েছে। তিনি বলেন, শহরের কোথাও কোনো জিহাদি সেলের স্লিপাররা রয়ে গেছে কি না তা এখন খুঁজে দেখা হচ্ছে। ভূমিমাইন অপসারণের কাজ চলছে।

বিবিসির খবরে বলা হয়েছে, তিন বছর পর রাকা পুনর্দখলের আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে।
যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আইএস শহরটি থেকে সম্পূর্ণ নির্মূল হয়েছে।