রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ ইইউর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশটির সঙ্গে মানবাধিকারবিষয়ক এক সংলাপে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ অভিযোগের মধ্যে গত মঙ্গলবার তৃতীয় মিয়ানমার-ইইউ মানবাধিকার সংলাপ শুরু হয়। গত বৃহস্পতিবার তিন দিনব্যাপী এ সংলাপ শেষে গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগের বিষয়টি জানায় ইইউ।
মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউ কাউ থিন এবং ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি স্টাভরস ল্যাম্বিরিডিস বৈঠকে উপস্থিত ছিলেন।
ইইউর প্রতিনিধিরা রাখাইন রাজ্যের মানবাধিকার পরিস্থিতি এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানান।
ইইউ প্রতিনিধিদলকে জানানো হয়, চলমান ঘটনা তদন্তে জাতীয় কমিশন প্রতিষ্ঠা করেছে মিয়ানমার।