রাখাইনে শান্তি উদ্যোগে নেতৃত্ব দেবেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি দেশটির অশান্ত রাখাইন রাজ্যে শান্তি ও উন্নয়ন আনতে একটি নতুন উদ্যোগে নেতৃত্ব দেবেন। দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে গতকাল মঙ্গলবার এক ঘোষণায় এ কথা জানানো হয়।
সংখ্যাগুরু বৌদ্ধদের সঙ্গে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ভয়াবহ দাঙ্গায় সাম্প্রতিক সময়ে অশান্ত হয়ে ওঠে রাখাইন রাজ্য। এর ফলে এ রাজ্যে গণতান্ত্রিক সংস্কারও বাধাগ্রস্ত হচ্ছে। ২০১২ সালে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের এ রাজ্যে দাঙ্গায় শতাধিক মানুষ নিহত হয়।
এ রাজ্যের উন্নয়নে এবং শান্তি আনতে সেন্ট্রাল কমিটি ফর ইমপ্লিমেন্টেশন অব পিস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন রাখাইন স্টেট নামে একটি কর্মসূচি নিচ্ছে মিয়ানমার সরকার। এতে নেতৃত্ব দেবেন সু চি। তিনি বর্তমান সরকারের পরামর্শক। এই কমিটির সদস্য হবেন দেশের পূর্ণ মন্ত্রী ও আরও কয়েকজন কর্মকর্তা।